শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুনে আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাই স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

জুন থেকে আফ্রিকা অঞ্চলে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর পূর্বনির্ধারিত সূচি স্থগিত করেছে ফিফা। বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিত করার কারণ হলো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো মানসম্পন্ন স্টেডিয়ামের ঘাটতি এবং কোভিড পরিস্থিতি।

এর ফলে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। ১০ গ্রুপের বিজয়ী দল উন্নীত হবে আগামী মার্চের ফাইনাল পর্বে। কাতারের ৩২ জাতির বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে ৫টি দল খেলার সুযোগ রয়েছে। তবে গ্রীষ্মকালে মধ্যপ্রাচ্যের তীব্র উষ্ণতার কারণে এবারের বিশ্বকাপটি গতানুগতিক বছরের মধ্যভাগের পরিবর্তে অনুষ্ঠিত হবে নভেম্বর- ডিসেম্বরে।

জুনে বাছাইপর্বের ম্যাচের জন্য দুই দিন নির্ধারিত ছিল। তবে এই সময় বছাইপর্বের খেলা আয়োজনে অপরাগত প্রকাশ করেছে বুরকিনা ফাসো, লাইবেরিয়া, মারাভি, মালি, নামিবিয়া, নাইজার, সেনেগাল ও সিয়েরা লিওন। এদিকে কঙ্গো, লিবিয়া ও উগান্ডার মুল ভেন্যুগুলো বাতিল হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযুক্ত বিকল্প ভেন্যু তাদের রয়েছে।।

অনেক দেশের জাতীয় স্টেডিয়ামগুলোর উন্নয়নের প্রতি জোর দিয়েছেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) নবনিযুক্ত সভাপতি দক্ষিণ আফ্রিকার প্যাট্রিস মোটসেপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD