শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল দিতে হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

আগামী ১ জুলাই (শুক্রবার) থেকে পোস্তগোলা ব্রিজ, আড়িয়াল খাঁ ব্রিজ ও ধলেশ্বরী ব্রিজে যানবাহন পারাপারে আলাদা করে টোল নেওয়া হবে না। এক্সপ্রেসওয়ের টোলের সঙ্গে এসব টোল একীভুত হয়ে যাবে।

বুধবার (২৯ জুন) সড়ক ও জনপথ বিভাগ থেকে বিষয়টি হাইকোর্টকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

তিনি বলেন, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও টোল আদায় করা হচ্ছিল। কয়েকজন আইনজীবী বিষয়টি জানালে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। এরপর নির্দেশ অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে এসব ব্রিজে আলাদা করে আর টোল দিতে হবে না।

এদিকে আগামী ১ জুলাই থেকে টোলের আওতায় আসছে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার মধ্যে ৫৫ কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করা বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৪৯৫ টাকা।

গত সোমবার (২৭ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD