শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুসার মেশিনে সাড়ে তিন কোটি টাকার সোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে থাকা জুসার মেশিন থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে কাস্টমস বিভাগ।

আটক পরেন্দ্র দাসের (৩৬) বাড়ি মৌলভীবাজার সদর থানার আটঘর এলাকায়।

সিলেট কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে স্বর্ণের বড় একটি চালান আসার খবর পাওয়া যায়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পরেন্দ্রের গতিবিধি সন্দেহজনক মনে হওযায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পরেন্দ্র স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার শরীর ও লাগেজে তল্লাশি করা হয়। পরে একটি জুসার মেশিন থেকে ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ৬ দশমিক ১৩৮ কেজি এবং এর বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD