বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জেলা পরিষদের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আরো ২-৩জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে জানান উদ্ধারকারীরা। শনিবার (৮অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর শ্রমিক ও আশপাশের লোকজন ছাদে আটকে পড়া পাঁচ জনকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭) ও মো. সোহেল (২৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ছাদের ঢালাই কাজ চলাকালে ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আরো ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শ্রমিক মো. সাজ্জাদ হোসেন জেলা সদরের কলেজ গেইট এলাকার টিউবওয়েল মিস্ত্রী মো আমিন এর ছেলে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ধংসস্তুপে আটকা পড়াদের উদ্বারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্বার কার্যক্রম চালাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD