শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জেলের বড়শিতে ধরা পড়ল ২৯ কেজির পাঙ্গাশ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদীতে জেলের বড়শিতে ২৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। মাছটি এক হাজার টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে পদ্মা গ্রামের ওই জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি এক নজর দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় করেছেন বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে নদীতে বড়শি ফেলে বাড়ি ফিরে আসেন জেলে কবীর মিয়া। ভোর ৬টার দিকে গিয়ে দেখেন, তার বড়শিতে বিশাল একটি মাছ আটকা পড়েছে।

ওই মাছটি ইউনুস নামের এক ব্যবসায়ী পাইকারিতে পাথরঘাটা বাজারে এক হাজার টাকা কেজি দরে ক্রয় করেছেন।

মাছ ব্যবসায়ী স্থানীয় ইউনুস মিয়া জানান, ২৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ এক হাজার টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় কিনেছি। মাছটি কেটে আরও বেশি দরে বিক্রি করবেন বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD