বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন অভিনেতা জাহিদ হাসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ। করোনাকালে ভক্তদের কথা বিবেচনা করে ঝুঁকি থাকা স্বত্বেও নাটকের শুটিং করছিলেন এই অভিনেতা।

ঈদকে কেন্দ্র করে একের পর এক নাটকের শুটিংয়ে অংশ নেন জাহিদ হাসানও। তবে টানা দেড় মাস শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই।

কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। সন্দেহজনক মনে হলে কোভিড-19 টেস্ট করান জাহিদ হাসান। তবে অভিনেতার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু করোনা উপসর্গ থাকায় চিকিৎসকরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়।

জাহিদ হাসান জানিয়েছেন, টানা দেড় মাস শুটিং করে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাড়িতেই আছি। নিজে সুস্থ থাকলে, অনেক কাজ করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এই অভিনেতার আসছে ২৬ জুলাই পর্যন্ত নাটকের শুটিং শিডিউল ছিল। কিন্তু অসুস্থতার কারণে ঈদের আগে আর শুটিংয়ে ফিরছেন না তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD