শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বাড়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক ফ্রন্টের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সোমবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। এরপর তারা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানে সমাবেশ করেন। সমাবেশে বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেত্রী মোশরেফা মিশু, মোজাফফর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এদিকে এই কর্মসূচি চলাকালে পল্টন, জিরোপয়েন্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD