শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুরানাপৈলে পার্বতীপুর-রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন।

তিনি জানান, হিলি থেকে ছেড়ে আসা ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল।

পথে উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD