রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

জয়পুরহাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৮ জুলাই) বিকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের বাবলু মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩০), ইকরগাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান জনি (২২), ফকিরপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুর রহিম (২৭)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা জেলার বিভন্ন এলাকায় গিয়ে নিয়মিত ছিনতাই করে আসছিল। উপজেলার বটতলী বাজারে বিকাশের এজেন্ট মেসার্স ফাতেমা ট্রেডার্সের দোকানের মধ্যে প্রবেশ করে ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাই করার সময় র‌্যাবের টহল দল দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD