সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ঝগড়া থামাতে এসে প্রাণ গেলো যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে লাগা ঝগড়া থামাতে এসে ফরহাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. জাকারিয়া ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত যুবক ফরহাদ হোসেন (৪৫) একই এলাকার মো. দলিল উদ্দিন ধলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজিখালি নদীর গাঙ্গুটিয়া এলাকায় মাটি খনন নিয়ে একই ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জাকারিয়া ও কাওয়ালীপাড়া গ্রামের মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সন্ধ্যায় মতিয়ার গাঙ্গুটিয়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে দলবলসহ এসে অভিযুক্ত জাকারিয়া তাকে রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এসময় পাশে থাকা ফরহাদ এই মারামারি থামাতে আসলে ধাক্কাধাক্কির মাঝখানে পড়লে মারা যায় সে। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD