শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত ১৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

ঝালকাঠির ছত্রকান্দায় বাস উল্টে পুকুরে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ‌্যে তিন জন শিশু, ছয় জন পুরুষ ও আট জন নারী রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্মৃতি নামের যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD