রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ঝালকাঠিতে মাহিন্দ্র-পিকআপের সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি রাজাপুর উপজেলায় মাহিন্দ্র (থ্রি-হুইলার) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এবং আরও ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে
সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।

মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD