সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :

ঝালকাঠি পরিবার পরিকল্পনায় চাকরি, পদ ৩৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ৩টি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ পাবেন মোট ৩৭ জন।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. পরিবার পরিকল্পনা পরিদর্শক: ৩

২. পরিবার কল্যাণ সহকারী: ৩০

৩. আয়া: ৪

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স

আগ্রহী প্রার্থীর বয়স ২৫-৩-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfpjha.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আগামী ২৩-৯-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD