শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

ঝড় তুলেছে চকলেট বিরিয়ানি (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : বিশ্বায়নের এই যুগে আজকাল ফিউশন রান্নার জয় জয়কার। চাইজিন স্টাইলে বেগুন কিংবা চকলেট পিঠার মতো ফিউশন রান্নাগুলো বেশ সাদরেই গ্রহণ করেছেন ভোজন রসিকরা।

কিন্তু সব ফিউশন যে জিভে জল আনবে এমন তো কথা নেই। তাই চকলেট বিরিয়ানি রেঁধে বেশ বিপাকেই পড়েছেন এক পাকিস্তানি রাঁধুনী। ওই বিরিয়ানির ভিডিও দেখে নেটিজেনরা একদম তুলাধুনা করে ছেড়েছেন তাকে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের বন্দর নগরী করাচির একটি ফাস্টফুডের দোকানে বিক্রি হচ্ছে এই চকলেট বিরিয়ানি। এফএইচএম পাকিস্তান নামে একটি ইউটিউব চ্যানেলে এক ফুড ব্লগার আপলোড করেছেন ওই বিরিয়ানির ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, করাচির একটি ফাস্টফুডের স্টলে গিয়ে ওই ফুড ব্লগার এক প্লেট চকলেট বিরিয়ানির অর্ডার দিচ্ছেন। দোকানের কর্মী সাধারণ এক প্লেট বিরিয়ানির ওপর এক গাদা গলানো চকলেট ঢেলে ওই ফুড ব্লগারকে খেতে দিচ্ছেন। ফুড ব্লগার সেই বিরিয়ানি বেশ মজা করে চেটেপুটে খেয়ে ফেললেন। এমনকি অন্যদেরও এর স্বাদ চেখে দেখতে উৎসাহ দিলেন।

তবে বিরিয়ানি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খাবার হলেও নেটিজেনরা এই আজব ফিউশন চেখে দেখার ব্যাপারে খুব একটা উৎসাহ দেখাননি। বরং ভিডিওর নিচে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন চকলেট বিরিয়ানি নিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD