বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালঞ্জার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায় তামিম ইকবাল।
এদিকে জয়ে ফিরতে বরিশাল এনেছে একাদশে চারটি পরিবর্তন। এবারের বিপিএলে তিন ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার জায়গায় এসেছে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। সঙ্গে একাদশে ফিরলেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
রাখা হয়েছে ক্যারিবীয়ান ইয়ানিক ক্যারিয়াহকেও।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি ও রাকিবুল হাসান।