শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাইতো শুরুতে বল হাতে মাঠে নামছে ক্যাপ্টেন তামিম ইকবালের দল।

দ্বিতীয় ম্যাচে তামিমের দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে পারফরম্যান্স ভালো না হলেও একাদশে রয়েছেন পেসার রুবেল হোসেন।

তবে ক্যারিবীয় একাদশে পরিবর্তন এসেছে একটি। পেসার শেমার হোল্ডার ছিটকে গেছেন। এই সুযোগে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে ব্যাটসম্যান কেয়র্ন ওটলির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (২২ জানুয়ারি) জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের।

প্রথম ওয়ানডে ছয় উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক) , লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD