শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই মূল্যবান ১০ পয়েন্ট হারাতে চাইবে না টাইগাররা।

সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।

ইতিমধ্যে টস হয়ে গেছে। আজও ভাগ্য তামিমের পক্ষে যায়নি। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

গত দুই ম্যাচে রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের লো-স্কোরিং টার্গেটের কারণে বাংলাদেশের মিডলঅর্ডার ও টেলএন্ডাররা মাঠে নামার সুযোগ পায়নি। আজ স্কোরবোর্ডে বড় সংগ্রহের সুযোগ পেল টাইগাররা।

এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সবমিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে ২০০৯ সালের সফরে। সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

প্রায় এক যুগ পর একই সাফল্যের হাতছানি তামিমদের সামনে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD