শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সচালক সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা গ্রামের আল মামুনের ছেলে সাদ্দাম হোসেন (২৯), চালকের সহকারী ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রামের রাজ্জাক মণ্ডলের ছেলে জুয়েল (২৮), ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম ইপিজেডের ত্রিপোর্ট এলাকার মোকসেদের স্ত্রী ফরিদা (৩৬), তার মেয়ে মারিয়া আক্তার (১৫), একই এলাকার ইলিয়াসের স্ত্রী ফেরদৌসী বেগম (৪০)।

আহতরা হলেন, গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকার হারেজ আলী, গাজীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা, রহিস উদ্দিনের ছেলে শাহজাহান, চট্টগ্রামের মাহবুব আলমের ছেলে মারুফ চট্টগ্রামের মোরশেদ আলমের মেয়ে মাহি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শাহিদুল ইসলাম জানান, ক্যান্সারের রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সটিকে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৭জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন ২টি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD