শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে বাসের চাকায় পিষ্টে ছেলে নিহত, বাবা আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা বেলতৈল এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বাবা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে মির্জাপুর দেওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আজিম উদ্দিন (২০), ও আহত রফিকুল ইসলাম (৪৫), তারা সম্পর্কে বাবা ছেলে। তারা উপজেলার বেলতৈল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-ছেলে মোটরসাইকেল যোগে হাঁটুভাঙা থেকে বাড়ি ফিরছিলো। অপর দিকে একটি বাস সখীপুর থেকে চন্দ্রা যাওয়া পথে বেলতৈল এলাকায় পৌছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত হয় বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিংসক ছেলেকে মৃত ঘোষনা করে। বাবাকে কুমুদিনী হাসপাতালে চিকিংসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার হাঁটুভাঙার বেলতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD