শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার প্রতিবাধে মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

টাঙ্গাইলের বাসাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে হত্যার প্রতিবাধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্যরা।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বীর মুক্তিযোদ্ধার খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিহতের বাড়ির পাশের একটি পুকুরের মাছ নিয়ে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খা এর পরিবারের সাথে প্রতিবেশী আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজের সাথে কথা কাটাকাটি হয়।

এনিয়ে শুক্রবার বিকেলে তার বাড়িতে একটি শালিশী বৈঠকের আয়োজন করা হয়। শালিশী বৈঠক চলকালে একপর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সাথে হাতাহতি ও গলাটিপে ধরে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD