শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গলাটিপে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

টাঙ্গাইল ও বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সালিশ বৈঠকে আবদুল লতিফ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আবদুর রৌফ খান জানান, কয়েক দিন যাবত মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের দুটি পুকুর মাছ নিয়ে বিরোধ চলছিল।বৃহস্পতিবার ওই পুকুরের মাছ নিয়ে আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজের সঙ্গে আবদুল লতিফের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি জানান, সালিশ বৈঠক চলকালে আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজ আবদুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে ধরে। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, বিষয়টি মীমাংসার জন্য তার বাড়িতেই সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই এক পক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সূত্র : যুগান্তর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD