শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নতুন করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কাও তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরা বলছে, শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে দাঁড়ায়।

এর আগে গত ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ২০ সেন্টে উঠেছিল। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। শুক্রবার এটি প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে।

এ নিয়ে টানা চার মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে চলতি বছর জ্বালানিসহ বিভিন্ন পণ্যের সামগ্রিক দাম প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD