রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

টিকাগ্রহীতার সংখ্যা ৪২ লাখ ১৮ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন, নারী ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। তাদের মধ্যে ৮৮১ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন।

বৃহস্পতিবার (১১ মার্চ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ৮২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ২১৪ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৬৯১ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৬৮৮ জন, খুলনা বিভাগে ১৩ হাজার ২৮৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৩৫ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭৪১ জন ভ্যাকসিন নিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD