শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকার আওতায় ১২ কোটি ৪৭ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

দেশে করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে ১২ কোটি ৪৭ লাখ মানুষ। শুধুমাত্র গত ১৩ দিনেই টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৩২ লাখ মানুষকে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার (২ মার্চ) এসব তথ্য জানান, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক।

বুলেটিনে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এটির দিকে নজর দেওয়া হয় বিশেষভাবে। এই সময়ে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৩২ লাখ। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে এক কোটি সাত লাখ। সঙ্গে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ মানুষকে।

মো. শামসুল হক বলেন, ‘সেই হিসেবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট তিন কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি বিভিন্ন ডোজে।’

তিনি জানান, “দেশে এখন পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ টিকা পাওয়া গেছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি ৪৭ লাখ। দ্বিতীয় ডোজ ৮ কোটি ৪৮ লাখ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৯ লাখ মানুষকে।”

এছাড়াও ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির এ সদস্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD