সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

টিকা নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার (০৩ মার্চ) দিল্লির আরআর হাসপাতালে রামনাথ কোবিন্দ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফায় ষাটোর্ধ্ব সবাই ও ৪৫ বছরের ওপর যাদের অন্য ধরনের উপসর্গ (কোমর্বিডিটি) রয়েছে, তারাও এই টিকা পাওয়ার যোগ্য হবেন।

বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দিয়েছে তারা। এর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল প্রথম পর্যায়ের টিকাকরণ। প্রথম দফায় দেশের স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। ০১ মার্চ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ। প্রথমদিন করোনা টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনা টিকার প্রথম ডোজটি নিলাম। করোনার বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে করোনামুক্ত ভারত গড়ে তুলি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD