শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নেই : সেব্রিনা ফ্লোরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, সবার টিকা নেয়াটাই প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে। সেভাবেই কাজ করছি। টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নেই।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের আশা, টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হব না। আমরা যতই প্রস্তুতি নিই না কেন রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্র সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কঠোর বিধিনিষেধ শিথিল করা প্রসঙ্গে বলেন, জীবিকার কারণে বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু খুলে দিতে হয়। জীবিকার জন্য যে কাজগুলো প্রয়োজন, সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো করে সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকলেও প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা সেটি করি না, সে কারণে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়।

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর ৪টি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. ফজলুল কবির, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইমলাম প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD