মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পাকিস্তানি দর্শকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসের কারণে অসম্পূর্ণ অবস্থায়ই স্থগিত করা হয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পিএসএলের খেলা। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি হয়নি করোনার কারণে। একই কারণে বেশ কিছু ম্যাচ হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে।

না হওয়া নকআউটের তিন ম্যাচ এবং দর্শকশূন্য গ্যালারিতে হওয়া ম্যাচগুলোর টিকিট অগ্রিম বিক্রি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় চার মাস পর তারা সিদ্ধান্ত নিয়েছে, সেসব টিকিটের টাকা ফেরত দেয়ার। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ জানাচ্ছে এ খবর।

আগামী সপ্তাহ থেকে দুই ধাপে ফেরত দেয়া হবে বিক্রিত টিকিটগুলোর টাকা। কোন অংশ না কেটে টিকিটের মূল্যের পুরো টাকাই ফেরত দেবে পিসিবি। প্রথম ধাপে দর্শকশূন্য গ্যালারিতে হওয়া ম্যাচগুলোর টিকিটের টাকা ফেরত দেয়া হবে। পরে দেয়া হবে অগ্রিম বিক্রি হওয়া টিকিটের টাকা।

দুই ধাপের জন্যই দশ দিন করে সময় বরাদ্দ রেখেছে পিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কাগজপত্র দেখিয়ে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন দর্শকরা।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD