বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টিকিট প্রত্যাশীদের বিক্ষোভে উত্তাল সোনারগাঁও এলাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবি সকাল থেকে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বিক্ষোভে উত্তপ্ত হয়েছে উঠেছে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের মতো আজ রবিবারও (৪ অক্টোবর) সৌদি টিকিটের টোকেনের জন্য সকাল থেকে কারওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনের সড়কে অবস্থান নিতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা। অনেকে আসতে শুরু করেন গতকাল রাত থেকেই। সকাল ৯টার মধ্যে হোটেলের আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেইট ভেঙে গেলে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদেরকে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ৪ অক্টোবর নতুন টোকেন বিতরণ করা হবে। ওই ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে মানুষের চাপে গেইট ভেঙে যায়। এসময় ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD