শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :

‘টিভি দেখিস না, মোবাইল ফোন দেখিস না….’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন ভারতেও জনপ্রিয়। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

অভিনয়টা বেশ চালিয়ে গেলেও গানের চর্চাও করে যাচ্ছেন ফাঁকে ফাঁকে।

সম্প্রতি কলকাতার কিংবদন্তি শিল্পী অঞ্জন দত্তের জনপ্রিয় গান ‘টিভি দেখোনা’ গানটি গিটার বাজিয়ে গাইলেন মিথিলা।

সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন। ক্যাপশনে মিথিলা লেখেন, এই অপেশাদার চেষ্টায় আমার প্রিয় একটি গান গাইলাম। স্কুল জীবন থেকে এই গান অনুপ্রাণিত করেছে আমাকে। গানটি আমার ছোট্ট মেয়েকে ডেডিকেট করেছি।

এরপর মেয়েকে উদ্দেশ্য করে ধমকের সুরে মিথিলা লিখেছেন, ‘বলেই যাচ্ছি, টিভি দেখিস না, মোবাইল ফোন দেখিস না, আকাশটা দেখ।’

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর কলকাতায় যাতায়াত বেড়েছে মিথিলার।

সেখানকার রূপালি জগতেও ব্যস্ততা বেড়েছে তার। এরইমধ্যে মেয়ে আয়রাকে সময় দিচ্ছেন।

সংসার ও অভিনয়ের পাশপাশি মেয়ের দেখভালে খামতি দিচ্ছেন না। মেয়ের কথা চিন্তা করেই সাবেক স্বামী কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বন্ধুত্বের বন্ধন গড়েছেন। বিচ্ছেদ ঘটলেও আয়রা বাবা-মায়ের আদর ঠিকভাবেই পাচ্ছে।

কখনও মায়ের কাছে, কখনও বাবার কাছে থাকে আয়রা। এ নিয়ে তাদের পরিবারে কোনো সমস্যা নেই।

এদিকে শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি ছবি ‘মায়া’র হাত ধরে টালিউডে অভিষেক হচ্ছে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’তে মিথিলাকে তিনটি আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে। এছাড়া রিঙ্গোর পরিচালনায় ‘আ রিভার ইন হেভেন’ এর কাজে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD