শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টিতে গেইলের ১৪ হাজার রান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল পূর্ণ করেছেন টি-টোয়েন্টির ১৪ হাজার রান (১৪,০৩৮*), ৩৭.৬৩ গড়ে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলে ছুঁয়েছেন এই মাইলফলক।

টি-টোয়েন্টিতে গেইলের ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে লেগেছে ৪৩১টি ম্যাচ (৪২৩ ইনিংস)। রয়েছে ২২টি সেঞ্চুরি আর ৮৭টি হাফ-সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজি লিগে চষে বেড়ানো গেইল এখন পর্যন্ত ১ হাজার ৮৩টি বাউন্ডারি আর ১ হাজার ২৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

গেইলের পরে রয়েছেন স্বদেশী কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৪৫ ম্যাচে (৪৮৪ ইনিংস) ১০ হাজার ৮৩৬ রান রয়েছে তার।

তিন নমরে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৪২৫ ম্যাচে (৩৯৭) ৩৭.০৩ গড়ে মালিক করেছেন ১০ হাজার ৭৪১ রান। চার নম্বরে থাকা অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রয়েছে ৩০৪ ম্যাচে (৩০৩ ইনিংস) রয়েছে ৩৭.৭৯ গরে ১০ হাজার ১৭ রান।

পাঁচ নম্বরে থাকা ভারতের বিরাট কোহলির রয়েছে ৩১০ ম্যাচে (২৯৫ ইনিংস) রয়েছে ৪১.৮৬ গড়ে ৯ হাজার ৯২২ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD