শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আসতে পারে অক্টোবরের শুরুর দিকে, নিউজিল্যান্ড আসবে এর আগেই। আইসিসির ভবিষ্যৎ সফর সূচী অনুযায়ী, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেন, ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না তারা।
অস্ট্রেলিয়া আসছে, আপাতত এটাই নিশ্চিত। ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। কারণ সব পক্ষের একমত হওয়ার ব্যাপার আছে। সময় আরও কাছাকাছি এগিয়ে এলে অনেক কিছু পরিস্কার হবে। এখই মন্তব্য করার সময় হয়নি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে নিউজিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে।
ত্রিদেশীয় সিরিজ না হলে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডও খেলতে পারে ৩টি টি-টোয়েন্টি। কোনো সিরিজেরই সূচি এখনও চূড়ান্ত হয়নি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কোভিডের প্রকোপে স্থগিত হয়ে যায় দুটি সিরিজই। অস্ট্রেলিয়া পরে বলেছিল, টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে ২০ ওভারের ম্যাচের সিরিজ খেলে কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা। সেটিই এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে, ভারতে। বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্বে।
স্থগিত হওয়া টেস্ট সিরিজগুলো হওয়ার সম্ভাবনা আর নেই, বললেন বিসিবির প্রধান নির্বাহী।
ম্যাচগুলি তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। সামনের জুনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাজেই ওই ম্যাচগুলি হওয়ার কোনো বাস্তবতা আর নেই। দু-একটি ম্যাচ সিরিজ হয়তো ভবিষ্যতে কোনো কিছু করা সম্ভব, এছাড়া আর সম্ভব নয়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। পঞ্চমটি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD