শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি সংস্করণে ডিপিএল শুরু ৬ মে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : করোনা মহামারির কারণে গত বছর এক রাউন্ড হওয়ার পর স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। একবছর পর লিগ শুরুর তারিখ চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ওয়ানডে আসরটি টি-টোয়েন্টি সংস্করণে শুরু হবে আগামী ৬ মে। ওয়ানডে সংস্করণে হওয়া প্রথম রাউন্ড আর বিবেচনায় আসবে না।

সম্পূর্ণ নতুনভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে লিগ। গতকাল মিরপুরে ঢাকা লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। আমাদের সিসিডিএম এর সভা ছিল। ক্লাব যারা আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের, তাদের সকলের সঙ্গে একটি সভা করেছি। যে আলাপ আলোচনা হয়েছে, যেহেতু সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ, আমরা আসলে উইন্ডো পাচ্ছি না।

গত বছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার উইন্ডো যেটা পাচ্ছি, ৬ মে। সেসময়ে আমরা লিগটা শুরু করতে পারব।
খুবই কঠিন পরিস্থিতি, কারণ আমাদের হাতে খুব অল্প সময় আছে। দুইটা উইন্ডোতে ৬ দিন এবং আপাতত ১৫দিন পেয়েছি, আরও তিন দিন হয়ত যোগ করা যাবে। সেটা দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে।

এত কম সময় পাওয়া গেছে। সব ক্লাবের প্রতিনিধির সঙ্গে আমরা আলাপ করেছি এবং একমত হতে পেরেছি যে, এই লিগটাকে টি-টোয়েন্টি ফরম্যাটে করতে হবে। গত বছর যে একটা ম্যাচ হয়েছিল, এটা গতবছর লিগেরই ধারাবাহিকতা এবং সেই একটা ম্যাচ আমরা বাতিল করে দিচ্ছি। ওটা বাতিল করে আবার নতুন করে চালু করছি।

৬ মে শুরু হয়ে ৬ দিন খেলা হওয়ার পর ঈদ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের জন্য বিরতি থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ২০ মে। তিন ম্যাচের ওই সিরিজ শেষে আবার শুরু হবে লিগ।

২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলিকে নিয়ে একটি আলাদা টি- টোয়েন্টি টুর্নামেন্ট হলেও মূল প্রিমিয়ার লিগ ২০ ওভারের সংস্করণে হবে এবারই প্রথম। নতুন চেহারার লিগেও বরাবরের মতো সুপার লিগ, রেলিগেশন লিগ থাকবে।

সিসিডিএম চেয়ারম্যান জানালেন, বিকেএসপির দুই মাঠ ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে খেলা। তিন মাঠে দুটি করে, প্রতিদিন ৬টি ম্যাচ হবে।
নতুন করে শুরু হলেও এটি যেহেতু গত মৌসুমের লিগ, ক্রিকেটারদের দলও তাই একই থাকবে বলে নিশ্চিত করলেন কাজী ইনাম।
গত বছর যেহেতু সব ক্রিকেটার চুক্তিবদ্ধ ছিল দলের সঙ্গে, সেই ক্রিকেটাররা সে দলেই খেলবে। ক্লাবের দিকটাও আমাদের দেখতে হবে। যেহেতু বেশিরভাগ ক্লাব ইতোমধ্যেই ৩০-৪০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দিয়েছে, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটাররা যে ক্লাবের সঙ্গে ছিল, সেই ক্লাবেই থাকবে।
তবে ক্লাব একই থাকলেও পারিশ্রমিক একই থাকবে না, মোটামুটি নিশ্চিত করে দিলেন সিসিডিএম চেয়ারম্যান।

এখানে কিছু সুপারিশ এসেছে, কিছু আলোচনাও হয়েছে। এর আগে আমার কোয়াবের (ক্রিকেটারদের সংগঠন) সঙ্গে ও ক্রিকেটারদের সঙ্গেও কথা হয়েছিল। ক্রিকেটারদের দিকে তাকিয়ে কিন্তু আমরা লিগটা করছি। ক্রিকেটাররা বলেছে, যেভাবে হোক লিগটা আমরা খেলতে চাই। আপনারা দরকার হলে পারিশ্রমিক কমিয়েও খেলার মধ্যে ফিরিয়ে আনেন। সেই আলাপটা আমরা করেছি।

 

ক্রিকেটারদের একটা মতামত আছে, সেদিকটা আমাদের দেখতে হবে। ক্লাবদেরও মতামত আছে। তারাও কিন্তু মহামারির কারণে ব্যবসায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। স্পন্সর যারা আছে, তাদের কাছ থেকে হয়তো আগের মত সাড়া পাবে না। সব জিনিসগুলো দেখে বোর্ড ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্তে আসব। কেমন অ্যাডজাস্টমেন্ট হবে এবং হলে কতটুকু হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD