রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫ অস্ত্রধারী মাদক কারবারি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪০ হাজার পিস ইয়াবাসহ ৫ অস্ত্রধারী কারবারিকে আটক করেছে। রোববার দিবাগত রাতে র‌্যাব এই অভিযান চালায়।

কক্সবাজারের র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, একটি অস্ত্রধারী ইয়াবা কারবারি গ্রুপের ইয়াবার চালান পাচারের গোপন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাত দুইটার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে হ্নীলা ঊলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯), সহযোগী গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬) কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানান, আটক এই অস্ত্রধারীদের বিরুদ্ধে ডাকাতি ইয়াবা কারবারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ধৃতরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ডাকাত গ্রুপ জকির ডাকাতের সহযোগী বলে জানায় র‌্যাব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD