শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলি: ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর সঙ্গে গোলাগুলিতে জকি বাহিনীর প্রধান জকিসহ তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় প্রায় দুই ঘণ্টাব‌্যাপী এই গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোলাগুলিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকি বাহিনীর প্রধান জকিসহ তিন জনের মৃত‌্যু হয়েছে। এসময় বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তারা একইসঙ্গে ডাকাতি, মানব পাচার ও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।

মেজর মেহেদী হাসান বলেন, ‘র‌্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় অতর্কিতে র‌্যাবের ওপর গুলি বর্ষণ করে ডাকাত দল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গোলাগুলি চলে। পরে র‌্যাব তল্লাশি চালিয়ে জকিসহ তিন জনের লাশ উদ্ধার করে।’

তিনি জানান, গোলাগুলির ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদেরকে টেকনাফ স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, জকি ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। র‌্যাবের আভিযানিক দল এখনও ওই স্থান ঘিরে রেখেছে। ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD