মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

টেস্টে বাংলাদেশের ২৫ বছর পূর্তিতে কী বললেন বিসিবি সভাপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২০০০ সালের ২৬ জুন আইসিসি থেকে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ জুন) ২৫ বছর পূর্তি হলো বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার। বাংলাদেশের প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

বর্তমানে তিনি বাংরাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক এই দিনটিকে রাঙাতে মিরপুরে চলছে রজতজয়ন্তির আয়োজন।

সেখানে কথা বলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উৎসবের এই দিনে নেতিবাচক কিছু বলতে চান না তিনি। বুলবুল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে আজকে ২৫ বছরে পা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে নেগেটিভ কিছু বলতে চাই না। কত ম্যাচ হেরেছি, খারাপ করেছি এসব না। আমাদের ক্রিকেটের অর্জন আছে।’

টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বিসিবির নতুন এই সবাপতি। জানালেন, আইসিসির শিরোপা জয়ের লক্ষ্যের কথাও। বিসিবি সভাপতি বলেন, ‘আগামীতে ৫০ বছর, ১০০ বছর পূর্তিতে আমরা থাকব কি না জানি না, কিন্তু ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। ভবিষ্যতে যেন আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD