শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্ট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ আগেই- সেই জিম্বাবুয়ে সফরে হারারে টেস্টে ১৫০* রানের হার না মানা দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস খেলে। সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনারও নিয়ে রেখেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অবশেষে সেই আনুষ্ঠানিকতা সারলেন টাইগারদের এই টি-টোয়েন্টি ক্যাপ্টেন। লাল বলের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে না বলে দিলেন তারকা এ অলরাউন্ডার।

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার, ২৪ নভেম্বর রিয়াদ জানান, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য ও আমার সামর্থ্যে বিশ্বাস করায়।’

টেস্ট ক্রিকেটকে গুডবাই বললেও টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে ঠিকই খেলে যাবেন তারকা ক্রিকেটার রিয়াদ, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD