শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছে। এ সময় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী আহত হন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার কোর্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম (৪০), স্ত্রী রত্না বেগম (৩০) ও চার বছরের কন্যা সানজিদা। তাদের বাড়ি ত্রিশালের রায়মনি এলাকায়।

জানা গেছে, আজ শনিবার দুপুরে জাহাঙ্গীর আলম (৩৫) তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে, আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৩৫), স্ত্রী রত্না বেগম (২৬) ও তার আড়াই বছরের মেয়ে জান্নাত নিহত হয়।

এদিকে অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু ট্রাকচাপা খেয়ে রাস্তায় প্রসব হয়। এ সময় নবজাতক কন্যা শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপাদেয়। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD