হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।
খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।