রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দু’পক্ষের হাতাহাতি ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

ট্রাম্প থেকে ১০ পয়েন্ট এগিয়ে বাইডেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতার দৌড়ে জনপ্রিয়তার দিক দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।খবর মার্কিন গণমাধ্যম দ্য হিল।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ/ইউ গভের জরিপ ফলাফলে দেখা যাচ্ছে আগামী ৩ নভেম্বর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রেজিস্টার্ড ভোটারদের শতকরা ৫১ ভাগ বাইডেনকে ভোট দেবেন। অন্যদিকে, শতকরা ৪১ ভাগ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০০৮ জন বয়স্ক লোকের ওপর সিবিএস টেলিভিশন চ্যানেলের এই জরিপ পরিচালনা করা হয়েছে। নির্বাচনের ১০০ দিন বাকি থাকতে সিবিএস নিউজ/ইউ গভের এ জরিপ ফলাফল প্রকাশ করা হলো।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মারাত্মক ব্যর্থতা এবং আমেরিকাজুড়ে বর্ণ বৈষম্য ও পুলিশি বর্বরতা নিয়ে যখন জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

করোনাভাইরাস মহামাররি দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৪৬ হাজার মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৪২ লাখ মানুষ। এসব ইস্যু প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD