শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ট্রায়ালে ইরানের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস রোধে ইরানের টিকা ৯০ শতাংশ কার্যকরিতা রয়েছে বলে দাবি করছেন ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে আলজাজিরা খবর প্রকাশ করেছে।

ইরানের বানানো টিকা ‘কোভিরান বারেকাত’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি বলেন, যেসব মানুষ এই করোনা টিকা নিয়েছেন তাদের সাফল্যে ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছে।

তিনি জানান, ট্রায়ালের সময় অংশ নেওয়া ৯০ শতাংশ মানবদেহে প্রাথমিক ফলাফল পাওয়া গেছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তবে আরও নিখুঁত ফলাফল পেতে বেশি পরীক্ষা চালানো দরকার।

যুক্তরাজ্য থেকে সংক্রমিত করোনার নতুন স্ট্রেইন বা ধরন প্রতিরোধে এ টিকা শতভাগ কার্যকরী বলে এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন।

করোনার তিনটি ঢেউতে এরইমধ্যে ইরানে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বর্তমানে দেশটির সরকার চতুর্থ ঢেউর আঘাত আসার আশঙ্কা করছে।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD