বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ওই ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা জানান, দূর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD