শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে সেপ্টেম্বরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা থেকে ট্রেনে চড়ে কক্সবাজারে যাওয়া যাবে সেপ্টেম্বর মাসে।

পর্যটন নগরী কক্সবাজারকে যুক্ত করতে নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ মঙ্গলবার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মঙ্গলবার সকালে কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়ার নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এরপর রামু স্টেশন ও চকরিয়ার ডুলহাজার রেল লাইন নির্মাণের কাজ পরিদর্শন করেন।

প্রকল্পের ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছাবে ট্রেন। এর জন্য সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন, আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন, যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল কক্সবাজারে গর্ব না, এটি বাংলাদেশের গর্বও বটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD