শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

কুষ্টিয়ার হালসা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের তিনিট বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় কনটেইনা থেকে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী জানান, বিকল্প লাইনে এ ঘটনা ঘটনায় মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু লুপ লাইনে ওঠার পর ব্রেক ধরতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি কনটেইনার ছিদ্র হয়ে তেল পড়তে থাকে। তবে পরিশোধিত তেল হওয়ায়, আর বিকল্প লাইনে দুর্ঘটনা হওয়ায় এতে কোন ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD