শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টয়লেটে সন্তান প্রসব, পাইপ ভেঙে নবজাতক উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) টয়লেটের পাইপ ভেঙে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নবজাতকের পিতা নেয়ামত উল্লাহ পেশায় জেলে এবং মা শিল্পী বেগম গৃহবধূ। তারা পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকার বাসিন্দা।

নবজাতকের বাবা পিরোজপুরের স্বরূপকাঠির শেখপাড়া গ্রামের নেয়ামত উল্লাহ বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় আমার স্ত্রীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তার সিজারের সিদ্ধান্ত নেয়। বিকেলে অপারেশনের ওষুধ কিনতে বাইরে যাই। ফিরে এসে দেখি টয়লেটের সামনে অনেক ভিড়। স্বজনরা কান্নাকাটি করছেন। জানতে পারি- টয়লেটে গেলে কমোডে সন্তান প্রসব হয়ে যায়। আমি টয়লেটের মধ্যে হাত ঢুকিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য দিয়ে কান্নার আওয়াজ আসছে। এর মধ্যে হাসপাতালের লোকজন ফায়ার সার্ভিস খবর দেয়। আমি কারো অপেক্ষা না করে দোতালায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে সন্তানকে বের করে নিয়ে আসি।’

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা শিশুকে বিশেষ সেবা ইউনিটে ও তার মা প্রসূতি ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন। এদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD