শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঠোঁটেরও মেদ ঝরাতে চান কারিনা কাপুর খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

‘জিরো ফিগার’ তত্ত্ব ভক্তদের বাতলে দিয়েছিলেন কারিনা কাপুর খান। নিজেও ধারণ করেছেন সেটা। ফিটনেস নিয়ে ভীষণ সচেতন এ অভিনেত্রীর কাছে মেদ যেন দু’চোখের বিষ! তাই এবার তিনি করছেন ঠোঁটের ব্যায়াম। নিয়ম করে ঠোঁট বাকিয়ে প্রতিদিন করছেন ১০০টি পাউট। জিম সেশনের মাঝেই ছোট্ট একটা বিরতি নিয়ে আয়নার সামনে গিয়ে এটি করেন তিনি। তুলে রাখেন সেলফিও।সম্প্রতি সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে পাউট করা সেলফি পোস্ট করে এমন দাবিই করেছেন সাইফ পত্নী। সঙ্গে লিখেছেন, ‘আমার মনে হয় ঠোঁটের ব্যয়ামই বেশি করছি। প্রতিদিন ১০০টা পাউট আমি করিই।’

পরে আরও একটি ছবি পোস্ট করেছেন এই তারকা। সেখানে ঠোঁট নিয়ে লিখেছেন, ‘পাউট ব্যায়াম। আসলেই চিকন হচ্ছে (ঠোঁট)…। সত্যি?’। সামাজিক মাধ্যমে কারিনার যেকোনও ভিডিও-ছবিই যেন বাড়তি কিছু। দেদারসে তিনি এটি পোস্ট করেও অভ্যস্ত। তা সে জিমে গিয়ে ঘাম ঝরানো হোক কিংবা স্বামী-সন্তানের সঙ্গে ছুটি কাটানো।

তাই কারিনার নতুন এই ব্যায়াম ভক্তদের জন্য বিশেষ কিছুই!এদিকে সম্প্রতি কারিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি যোগ ব্যায়াম দেখিয়েছেন। কিছুদিন আগে তার ট্রেইনার রুপাল সিধ এটি ধারণ করেছিলেন। ‘সূর্য নমস্কার’ নামের এ ভিডিও প্রশংসাও পাচ্ছে বেশ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD