বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :

ডা. জাফরুল্লাহর স্ত্রী-দুই মেয়ে আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও দুই মেয়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর আগে ২৫ মে ডা. জাফরুল্লাহর করোনা শনাক্ত হয়। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহর দুই মেয়ে ও স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন তারা।

ডা. জাফরুল্লাহর ব্যাপারে মহিবুল্লাহ খন্দকার জানান, তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে আসা বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক এবং হোম আইসোলেশনে রয়েছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের উদ্ভাবিত কিট দিয়েই প্রথম তার করোনা শনাক্ত হয়। পরে বিএসএমএমইউ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করালেও রেজাল্টা পজিটিভ আসে।

ইতোমধ্যে তিনি করোনার চিকিৎসা স্বরূপ দুই দফায় প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। আগে থেকে কিডনির সমস্যা থাকায় তার নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD