বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার

ডা. জাফরুল্লাহ এখন করোনামুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ করোনামুক্ত। উনি ভাইরাস নেগেটিভ এবং এন্টিবডি পজিটিভ। এখন তিনি সুস্থ। গতকালই তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে।‘

ড. বিজন কুমার বলেন, ‘গতকাল উনি নমুনা পাঠিয়েছিলেন। আজ সকাল ৭টার দিকে পরীক্ষা করেছি। এখন উনি খুব দুর্বল। তার বিশ্রাম দরকার। তাই তিনি আরও ৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। অফিসিয়াল কাজ-কাম করতে পারবেন না। একদম রেস্ট। এখন আর পিসিআর টেস্ট দরকার নেই বলেও জানান বিজন কুমার শীল।

গত ২৫ মে জানা যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD