বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সাংবাদিকদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৪৩ জন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করছেন।

প্রার্থী যারা

এবারের নির্বাচনে সভাপতি পদে রয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন- বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি মুরসালীন নোমানী ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দিতা করছেন ছয়জন। তারা হলেন— সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল), মাইনুল হাসান সোহেল ও সাবেক এক নম্বর সদস্য মহিউদ্দিন।

সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই জন। এরা হলেন- দীপু সারোয়ার ও সাবেক সহ-সভাপতি গ্যালমান শফি।

যুগ্ম সম্পাদকের পদের জন্য প্রার্থী হয়েছেন পাঁচ জন। তারা হলেন— ফারুক খান, কামাল মোশারেফ, মঈনুল আহসান, নয়ন মুরাদ ও পবন আহমেদ।

সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী দুই হলেন— আবদুল হাই তুহিন ও সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন কাওসার আজম ও রফিক রাফি। নারীবিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছেন মরিয়ম মনি (সেঁজুতি) ও রোজিনা রোজী। অর্থ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন— মো. জাকির হোসাইন ও সাখাওয়াত হোসেন সুমন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী কামাল উদ্দিন সুমন ও মেজবাহ উল্লাহ শিমুল। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদের জন্য প্রার্থী মো. রাশিম (রাশিম মোল্লা) ও তোফাজ্জল হোসেন রুবেল।

ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মাহবুবুর রহমান ও রকিবুল ইসলাম মানিক। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দীন। এ ছাড়া কল্যাণ সম্পাদক পদের জন্য প্রার্থী জাহাঙ্গীর কিরণ ও তানভীর আহমেদ।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, মহসিন বেপারী, মো. ফারুক আলম, মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম), মো. শরীফুল ইসলাম এবং এস এম মোস্তাফিজুর রহমান (সুমন)— এ ৯ জন প্রতিদ্বন্দিতা করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD