রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক ‘গঠনমূলক ও কার্যকর’

ডিএনসিসির ৭ বুথে নমুনা সংগ্রহ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহে সাতটি স্থানে সাতটি বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব বুথে নমুনা সংগ্রহের কার্যক্রমও শুরু হয়ে গেছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে। সংস্থাগুলোর জন্য এসব বুথ স্থাপন করে দিয়েছে ডিএনসিসি।

বুথগুলো হলো- উত্তরার ৬ নম্বর সেক্টরে উত্তরা কমিউনিটি সেন্টার (রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা), উত্তরার দক্ষিণখানের হাজি ইসমাইল দেওয়ান রোডের ৩২৫ নম্বর হোল্ডিং এ, উত্তরখান এলাকার উত্তরখান জেনারেল হাসপাতাল, মিরপুর-১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মগবাজারের মধুবাগ এলাকার আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার এবং মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার।

ডিএনসিসি সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে এসব বুথে। বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পূরণ সা‌পে‌ক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD