সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ডিক্যাপ্রিওর সঙ্গে ভিকি কৌশলের তুলনা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

অভিনয় দক্ষতার সুবাদে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক আগেই পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন ভিকি কৌশল। কিন্তু ৩২ বছর বয়সী এই তারকা অভিনয়ের জন্য এতোটাই পাগল যে, অনুরাগ কাশ্যাপ পরিচালিত ‘মানমার্জিয়া’ ছবির একটি দৃশ্যে শুটিং করার সময় প্যানের আঘাতে তার গাল কেটে রক্ত বের হতে থাকে তবুও তিনি শুটিং চালিয়ে যান।

সম্প্রতি সেই দৃশ্যের ছবিগুলো জোড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই তথ্যটি শেয়ার করেছেন ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি।

তথ্যটি প্রকাশ্যে আসার পরই ভিকি কৌশলের সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর তুলনা করা শুরু করেন তার ভক্তরা। কেননা হলিউডের এই তারকাও ‘ডিজাঙ্গো আনচেইনড’ ছবির মূল দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁচ দিয়ে হাত কেটে ফেলেন। কিন্তু তবুও তিনি শুটিং বন্ধ করেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD